আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ☀ এই গুলো কি আমরা সবাই জানি। তারপর ও সংক্ষেপে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করবো। এবং ২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময় এবং চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ২০২৬ কবে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সময়সূচি ২০২৬ এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কাকে বলে
সূর্যগ্রহণ কাকে বলে : চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আল্লাহতায়ালা কর্তৃক নির্ধারিত একটি প্রক্রিয়া। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এটাই সূর্যগ্রহণ (ঝড়ষধৎ বপষরঢ়ংব) বা কুসুফ।
চন্দ্রগ্রহণ কাকে বলে : আর পৃথিবী যখন তার পরিভ্রমণরত অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। এটাই চন্দ্রগ্রহণ (খঁহধৎ বপষরঢ়ংব) বা খুসুফ।
হাদিসের আলোকে সূর্য ও চন্দ্রগ্রহণ
মুগিরা ইবনু শুবা (রা.) বলেন, ‘রাসুল (সা.)-এর পুত্র ইবরাহিমের মৃত্যুর দিনটিতেই সূর্যগ্রহণ হয়। তখন আমরা সবাই বলাবলি করছিলাম যে, নবিপুত্রের মৃত্যুর কারণেই এমনটা ঘটেছে। আমাদের কথাবার্তা শুনে রাসুল (সা.) বলেন, ‘সূর্য ও চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন, কারোর মৃত্যু বা জন্মের ফলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না।’ (বুখারি, হাদিস : ১০৪৩; মুসলিম, হাদিস : ৯১৫)
আবু বকর (রা.) বর্ণনা করেন, আমরা রাসুল (সা.)-এর কাছে ছিলাম। এমন সময় সূর্যগ্রহণ শুরু হয়। রাসুল (সা.) তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করেন। আমরাও প্রবেশ করি। তিনি আমাদের নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত দু’রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি বলেন, ‘কারও মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এ অবস্থা কেটে যাওয়া পর্যন্ত নামাজ আদায় করবে এবং দোয়া করতে থাকবে।’ (বুখারি, হাদিস : ৯৮৩)
আবু মুসা (রা.) বলেন, রাসুল (সা.) -এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল। তখন তিনি এই আশঙ্কায় উঠে দাঁড়ালেন যে, কিয়ামতের মহাপ্রলয় বুঝি সংঘটিত হবে। তিনি দ্রুত মসজিদে চলে আসেন। এরপর অত্যন্ত দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু ও দীর্ঘ সিজদার সঙ্গে নামাজ আদায় করেন। আমি আর কোনো নামাজে কখনো এমন (দীর্ঘ) দেখিনি। এরপর রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর এসব নিদর্শনাবলি কারও মৃত্যুর কারণে হয় না, কারও জন্মের কারণেও হয় না। তিনি এগুলো প্রেরণ করেন তার বান্দাদের সতর্ক করার জন্য। যখন তোমরা এসব নিদর্শনাবলির কিছু দেখতে পাও তখন তোমরা আতঙ্কিত হৃদয়ে আল্লাহর জিকির-স্মরণ, দোয়া ও ইস্তিগফারে ব্যস্ত হও। (মুসলিম, হাদিস : ১৯৮৯)
চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ২০২৬
প্রিয় পাঠক এখন আমরা জানবো ২০২৬ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কবে হবে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ তারিখ সময় সূচি বিস্তারিত দেখবো।
এই বছর ২০২৬ সালে দুটি চন্দ্রগ্রহণ ও দুটি সূর্যগ্রহণ দেখা যাবে। নিম্নে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ২০২৬ এর তারিখ সময়সূচি দেওয়া হলো।
২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
২০২৬ সালের সূর্য ও চন্দ্র গ্রহণ
বাংলাদেশ সময় (BST = UTC +6)
এক নজরে সম্পূর্ণ তালিকা
| ক্রম | গ্রহণের ধরন | তারিখ | বাংলাদেশে দেখা যাবে? |
|---|---|---|---|
| ১ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ||
| ২ | ৩ মার্চ ২০২৬ | ||
| ৩ | ১২ আগস্ট ২০২৬ | ||
| ৪ | ২৮ আগস্ট ২০২৬ |
১️⃣ পূর্ণ চন্দ্রগ্রহণ (বাংলাদেশে দৃশ্যমান)
তারিখ: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
ধাপে ধাপে সময়সূচি (বাংলাদেশ সময়)
| পর্যায় | সময় |
|---|---|
| পেনুমব্রা শুরু | বিকাল ৪:৫৭ |
| আংশিক গ্রহণ শুরু | বিকাল ৫:৫৪ |
| সন্ধ্যা ৬:৫১ | |
| সন্ধ্যা ৭:৪৩ | |
| আংশিক গ্রহণ শেষ | রাত ৮:৪৮ |
| পেনুমব্রা শেষ | রাত ৯:৫৩ |
দেখা যাবে:
হ্যাঁ, বাংলাদেশে স্পষ্টভাবে দেখা যাবে
চাঁদ লালচে রঙ ধারণ করবে (Blood Moon)
নিরাপত্তা:
চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ।
২️⃣ বলয়াকার সূর্যগ্রহণ
১৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে দেখা যাবে না
- আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে দৃশ্যমান
৩️⃣ পূর্ণ সূর্যগ্রহণ
১২ আগস্ট ২০২৬
বাংলাদেশে দেখা যাবে না
- ইউরোপ, আইসল্যান্ড, স্পেন অঞ্চলে দৃশ্যমান
সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই সোলার গ্লাস দরকার
৪️⃣ আংশিক চন্দ্রগ্রহণ
২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশে দেখা যাবে না
- কারণ: তখন চাঁদ আমাদের আকাশে থাকবে না
গুরুত্বপূর্ণ নোট
- ২০২৬ সালে বাংলাদেশে দেখার মতো একমাত্র গ্রহণ হলো ৩ মার্চের পূর্ণ চন্দ্রগ্রহণ
সূর্যগ্রহণ গ্রহণ ২০২৬ বাংলাদেশ সময়
চন্দ্রগ্রহণ ২০২৬ বাংলাদেশ সময়
Tag:চন্দ্রগ্রহণ ২০২৬ বাংলাদেশ সময়, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ২০২৬,২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়,২০২৬ সালের সূর্য গ্রহণ,২০২৬ সালের সূর্য গ্রহণ বাংলাদেশ,চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কাকে বলে
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


