সারাংশ - প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে

সারাংশ - প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে, প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ বইয়ের

    প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে


    প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয় । তখন পরীক্ষা পাসটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে । এ কারণেই পরীক্ষায় পাস করা লােকের অভাব নেই আমাদের দেশে , কিন্তু অভাব আছে জ্ঞানীর । যেখানেই পরীক্ষা পাসের মােহ তরুণ ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে , সেখানে জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে । একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় আসন লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে উন্মুখ করতে হবে । সহজ লাভ আপাত সুখের হলেও পরিণামে কল্যাণ বহন করে না । পরীক্ষা পাসের মােহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনই জ্ঞানের দিগন্ত উন্মােচিত হবে না । 


    সারাংশ : শিক্ষার প্রধান উদ্দেশ্য জ্ঞান অর্জন করা । কিন্তু কেবল পাঠ্য বই ও পরীক্ষা পাস নির্ভর হলে সে শিক্ষা ফলপ্রসূ হয় না । তা জ্ঞানী - গুণীর জন্ম দিতে পারে না । দেশ ও জাতির উন্নতির জন্য আমাদের প্রয়ােজন তরুণসমাজকে জ্ঞানের সাধনায় অনুপ্রাণিত করা । প্রথমে কষ্টকর হলেও পরিণামে তা তরুণসমাজকে আলােকিত করবে এবং তাদের জ্ঞানের দুয়ার খুলে যাবে ।


    Tag: সারাংশ - প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে, প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ বইয়ের 


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন