dhaka university admission circular 2025-26 All Information | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫-২০২৭ | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬| Du Admission Circular 2025-26




আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫-২০২৬ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যেহেতু এইচএসসি রেজাল্ট সিস্টেমে ব‍্যাপক পরিবর্তন আসলো,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও  কিছুটা পরিবর্তন  হয়েছে। তবে এর জন্য চিন্তার কোনো কারণ নাই। প্রস্ততি নিতে হবে প্রস্তুতির নিয়মেই

নোটঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫-২৬ সার্কুলার প্রকাশিত হয়েছে 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ admission.eis.du.ac.bd  নিচে বিস্তারিত দেওয়া হয়েছে দেখে নিন।

       
       

    ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

    ───────────────────────────────
    📅 আবেদনের সময়সীমা:
    ➡️ শুরু: ২৯ অক্টোবর ২০২৫ (দুপুর ১২:০০ টা)
    ➡️ শেষ: ১৬ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মিনিট)

    🌐 আবেদনের ঠিকানা:
    🔗 https://admission.eis.du.ac.bd

    📘 আবেদন করতে পারবে:
    ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, যারা নির্ধারিত শর্ত পূরণ করবে।

    🔬 বিজ্ঞান ইউনিট

    অন্তর্ভুক্ত অনুষদ ও ইনস্টিটিউট:
    বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ ও সংশ্লিষ্ট ইনস্টিটিউট।

    📗 যোগ্যতা:

    • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় জিপিএ যোগফল ন্যূনতম ৮.০
    • উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫
    • মানবিক বা বাণিজ্য শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে যোগফল ন্যূনতম ৭.৫, এবং প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে ৩.০

    📄 বিস্তারিত জানতে ভর্তি নির্দেশিকা দেখুন।

    ⚖️ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

    অন্তর্ভুক্ত অনুষদ ও ইনস্টিটিউট:
    কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও সংশ্লিষ্ট ইনস্টিটিউট।

    📗 যোগ্যতা:

    • মানবিক শাখার শিক্ষার্থীদের জিপিএ যোগফল ন্যূনতম ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০)
    • বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য যোগফল ৮.০, (প্রত্যেকটিতে ন্যূনতম ৩.৫)
    • বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য যোগফল ৭.৫, (প্রত্যেকটিতে ন্যূনতম ৩.০)

    📄 ভর্তি নির্দেশিকায় বিস্তারিত তথ্য থাকবে।

    💼 ব্যবসায় শিক্ষা ইউনিট

    অন্তর্ভুক্ত বিভাগসমূহ:
    ম্যানেজমেন্ট, একাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (MIS), ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ।

    📗 যোগ্যতা:

    • ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জিপিএ যোগফল ৭.৫ (আলাদাভাবে ন্যূনতম ৩.০)
    • বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৮.০, (আলাদাভাবে ন্যূনতম ৩.৫)
    • মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ৭.৫, (আলাদাভাবে ন্যূনতম ৩.০)

    📄 ভর্তি নির্দেশিকায় বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

    📍 গুরুত্বপূর্ণ নির্দেশনা:
    🔹 নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
    🔹 ভর্তির শর্ত, আসনসংখ্যা, পরীক্ষার তারিখ ও প্রশ্ন কাঠামো বিস্তারিত ভর্তি নির্দেশিকায় প্রকাশ করা হবে।
    🔹 ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

    🖌️ চারুকলা ইউনিট

    📘 অন্তর্ভুক্ত বিভাগসমূহ:
    অঙ্কন ও চিত্রায়ণ, গ্রাফিক ডিজাইন, প্রিন্টমেকিং, প্রাচ্যকলা, মৃৎশিল্প, ভাস্কর্য, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগ।

    📗 যোগ্যতা:

    • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের যেকোনো শাখায় (৪র্থ বিষয়সহ) জিপিএ যোগফল ন্যূনতম ৬.৫
    • উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।
      📄 বিস্তারিত ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।

    ───────────────────────────────

    💼 আইবিএ ইউনিট (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট)

    📗 যোগ্যতা:

    • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫ থাকতে হবে।
    • দুই পরীক্ষায় মোট জিপিএ যোগফল অন্তত ৮.০ হতে হবে।

    📘 IGCSE/O Level ও IAL/GCE A Level প্রার্থীদের জন্য:

    • O Level: অন্তত ৫টি বিষয় (Mathematics আবশ্যিক)
    • A Level: অন্তত ২টি বিষয়
    • মোট ৭টি বিষয়ের মধ্যে কমপক্ষে ২টি A গ্রেড থাকতে হবে।
    • O Level ও A Level–এ আলাদাভাবে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫ থাকতে হবে।

    📊 গ্রেড পয়েন্ট রূপান্তর:

    Letter Gradeপয়েন্ট
    A5.0
    B4.0
    C3.5
    D0.0

    ───────────────────────────────

    🌍 সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য (O/A Level প্রার্থী)

    ১️⃣ O Level পরীক্ষায় (২০২০–২০২৩) অন্তত ৫টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
    ২️⃣ A Level পরীক্ষার ফলাফল ২৬ নভেম্বর ২০২৪ এর পরে প্রকাশিত হতে হবে এবং অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
    ৩️⃣ মোট ৭টি বিষয়ের মধ্যে অন্তত ৪টি বি গ্রেড ও ৩টি সি গ্রেড থাকতে হবে।
    ৪️⃣ বিদেশি সার্টিফিকেট/ডিপ্লোমাধারী প্রার্থীদের সমতা নিরূপণের জন্য অনলাইনে আবেদন করতে হবে; অনুমোদন পেলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

    ───────────────────────────────

    🎖️ কোটা ভিত্তিক ভর্তি

    📌 যে কোটাগুলোতে আবেদন করা যাবে:

    • উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী
    • প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস, হিজড়া)
    • হরিজন ও দলিত সম্প্রদায়
    • মুক্তিযোদ্ধার সন্তান

    📋 আবেদন পদ্ধতি:

    • অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট কোটায় টিক চিহ্ন দিতে হবে।
    • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রমাণপত্রসহ নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট অনুষদে জমা দিতে হবে।

    📑 প্রয়োজনীয় সনদপত্র:

    • মুক্তিযোদ্ধা কোটার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র।
    • উপজাতি কোটার জন্য জেলা প্রশাসকের সনদ।
    • হরিজন ও দলিত সম্প্রদায়ের জন্য সংগঠন প্রধানের সনদ।
    • প্রতিবন্ধী কোটার জন্য উপযুক্ত চিকিৎসা সনদ।

    📊 আসন বন্টন:

    কোটাআসনের শতাংশ
    মুক্তিযোদ্ধার সন্তান৫%
    উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠী১%
    হরিজন ও দলিত সম্প্রদায়১%
    প্রতিবন্ধী প্রার্থী১%

    🔸 কোটা পূর্ণ না হলে শূন্য আসন মেধা তালিকা থেকে পূরণ করা হবে।
    🔸 খেলোয়াড় সুবিধা (শুধু বিকেএসপি হতে এইচএসসি পাশ প্রার্থী) ও পোষ্য সুবিধা প্রার্থীদেরও অনলাইনে তথ্য প্রদান করতে হবে।
    🔸 এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় ভর্তি প্রক্রিয়া আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।

    ───────────────────────────────
    📍 উৎস: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি
    🌐 https://admission.eis.du.ac.bd

    📅 ভর্তি পরীক্ষার সময়সূচি (ইউনিটভিত্তিক)

    ইউনিটপরীক্ষা তারিখদিনসময়
    কলা, আইন ও সামাজিক বিজ্ঞান১৩/১২/২০২৫শনিবার১১:০০ – ১২:৩০
    বিজ্ঞান ইউনিট২০/১২/২০২৫শনিবার১১:০০ – ১২:৩০
    ব্যবসায় শিক্ষা ইউনিট০৬/১২/২০২৫শনিবার১১:০০ – ১২:৩০
    চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)২৯/১১/২০২৫শনিবার১১:০০ – ১২:৩০
    আইবিএ ইউনিট২৮/১১/২০২৫শুক্রবার১০:০০ – ১২:০০

    📝 নম্বর ও সময় বণ্টন

    ইউনিটMCQ পরীক্ষাসময়লিখিত/অঙ্কন পরীক্ষাসময়
    কলা, আইন ও সামাজিক বিজ্ঞান৬০৪৫ মিনিট৮০৪৫ মিনিট
    বিজ্ঞান ইউনিট৬০৪৫ মিনিট৮০৪৫ মিনিট
    ব্যবসায় শিক্ষা ইউনিট৬০৪৫ মিনিট৮০৪৫ মিনিট
    চারুকলা ইউনিট৮০৩০ মিনিট৬০৬০ মিনিট
    আইবিএ ইউনিট (সাধারণ জ্ঞান)১০৯০ মিনিট৩০ (অঙ্কন)৩০ মিনিট

    বিস্তারিত তথ্য: ওয়েবসাইটে স্ব-স্ব ইউনিটের ভর্তি নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ থাকবে।

    📌 নির্দেশনা ও নিয়মাবলি

    • সকল ইউনিটের পরীক্ষায় Mobile Phone, Calculator, Smart watch, Electronic Device সম্বলিত ঘড়ি বা কলম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ
    • ভর্তি সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিটের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

    🌐 অনলাইনে প্রাথমিক আবেদন

    • ওয়েবসাইট: https://admission.eis.du.ac.bd
    • প্রয়োজনীয় তথ্য: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমানের তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), পরীক্ষার কেন্দ্র, কোটা এবং স্ক্যান করা ছবি।
    • আবেদন ফি: অনলাইনে বা চারটি রাষ্ট্রায়ত্ব ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) দ্বারা নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদান করতে হবে।
    • আবেদন ফি ফেরতযোগ্য নয়

    🌍 সমমান/বিদেশি সনদ প্রার্থীদের জন্য

    • O Level / A Level / সমমান বিদেশি পাঠক্রম বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা https://admission.eis.du.ac.bd থেকে Equivalence Application এ আবেদন করবে।
    • সমতা নিরূপণের পর প্রাপ্ত Equivalence ID ব্যবহার করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে।


    ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬







    আরো দেখুন 


    Tag:ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬-ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬,ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫-২৬ Du Admission Circular 2025-26     


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন